August 15, 2026, 1:10 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

মোল্লাহাটে মহিলা দলের জনসভায় রেনজিনা আহম্মেদের উন্নয়ন অঙ্গীকার

রায়হান শেখ মোল্লাহাট প্রতিনিধ

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট)
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাওলা ইউনিয়নের চাঁদেরহাট শ্যামা মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৪টায় আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলনেত্রী রেনজিনা আহম্মেদ প্রিয়ংকা। সভার মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসচেতনতা সৃষ্টি করা।
রেনজিনা আহম্মেদ প্রিয়ংকা তার বক্তব্যে বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে, তবে আমি এই এলাকার নারীদের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। নারীরা যেন ঘরে বসে আয় করতে পারে, সে জন্য ফ্রিল্যান্সিং ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।” তিনি আরও বলেন, শিক্ষিত ও আত্মনির্ভরশীল নারীরাই একটি শক্তিশালী সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে—এটাই তার লক্ষ্য।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া ও যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব লায়ন জিয়া। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, দলের ঐক্য সুদৃঢ়করণ এবং নারী নেতৃত্ব বিকাশে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
জনসভায় মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার