August 15, 2026, 1:07 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি

Reporter Name

 

মোঃ ইসমাইল হোসেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরাতে ভারতকে চিঠি পাঠায় ঢাকা। কিন্তু সেই চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে জানি না। তাছাড়া, দিল্লির কাছ থেকে এতো দ্রুত উত্তর আশাও করে না ঢাকা।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনও চাপ নেই। আর ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ সময় ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে তাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি দেয় ঢাকা। কিন্তু সেসব চিঠির কোনো জবাব আসেনি। এবার রায়ের পর তাকে ফেরাতে আবারও চিঠি দেয় ঢাকা।



ফেসবুক কর্নার