August 16, 2026, 12:25 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

সাতক্ষীরায় ধানের শীষ প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে বল্লী হাইস্কুল মাঠে আয়োজিত এই সভায় হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
বল্লী ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচনী প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে জলাবদ্ধতা নিরসন, রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বিভিন্ন নেতা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া হাজারো নেতাকর্মী ও সমর্থকরা ধানের শীষ, প্রার্থীর ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও টি-শার্ট হাতে নিয়ে জনসভাস্থল মুখরিত করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বল্লী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গনি। জনসভায় প্রার্থীর প্রতি সমর্থন প্রকাশ করে দলীয় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোট প্রচারণা চালানোর শপথ নেন।



ফেসবুক কর্নার