August 15, 2026, 1:18 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

অভয়নগর প্রতিবেদক

  • মহেশ ভাট জানিয়েছেন, ২০১২ সালের জিসম-২ ছবিতে সানি লিওনকে নেওয়ার সিদ্ধান্ত কোনো পরিকল্পিত পদক্ষেপ ছিল না, বরং এটি ছিল একটি কাকতালীয় ঘটনা। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, বিগ বস ৫-এ সানির অংশগ্রহণকে ঘিরে বিতর্কের সময় বন্ধু রাজ নায়কের পরামর্শেই তাকে ছবিতে নেওয়ার ভাবনা আসে।
    মহেশ ভাটের ভাষ্য, শুরুতে তিনি আশঙ্কা করেছিলেন যে সানিকে কাস্ট করলে মুম্বাইয়ে বিক্ষোভ হতে পারে। তবে শেষ পর্যন্ত জিসম-২ নির্মিত হয় এবং বক্স অফিসে সফল হলেও সানিকে ঘিরে তৈরি হওয়া বিপুল প্রত্যাশা পূরণ করতে পারেনি।
    তিনি বলেন, একজন পরিবেশক শুধু সানির জনপ্রিয়তার কারণে ছবিটির স্বত্ব উচ্চমূল্যে কিনেছিলেন। ওই পরিবেশকের যুক্তি ছিল, ভারতে গুগলে সবচেয়ে বেশি খোঁজা নারীদের একজন ছিলেন সানি লিওন, তাই তার জনপ্রিয়তাই ছবির সাফল্যের প্রধান ভরসা। মহেশ ভাটের মতে, সমাজের এই দ্বৈত মানসিকতা বা ‘ভণ্ডামি’ই ছবিটি নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করেছিল।



ফেসবুক কর্নার