August 15, 2026, 1:07 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে ৫ শতাধিক গুম-হত্যার তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

 

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ৫০০ শতাধিক ব্যক্তিকে বিচারবর্হিভূতভাবে গুম ও হত্যার তথ্য-প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর মধ্যে থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যার তিনটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল।
আগামী রোববার (২১ ডিসেম্বর) এই অভিযোগের বিষয়ে পরবর্তী শুনানি ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অভিযোগ তিনটি হলো, গাজীপুরে ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চর দুয়ানিতে ৫০ জনকে হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যা। শুনানিতে কীভাবে গুম করে হত্যা করা হতো, সেই নৃশংস বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমদসহ বহু ব্যক্তিকে গুম ও হত্যার তথ্য মিলেছে। এসব অভিযোগের তদন্ত চলছে। গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে আওয়ামী লীগের আমলে তাকে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেয়া হয় বলেও মন্তব্য করেন তিনিহ



ফেসবুক কর্নার