August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

হাসপাতালে যাওয়ার পথে পাপারাজ্জিদের দেখে হাতজোড় শ্রদ্ধা কাপুরের!

অভয়নগর প্রতিবেদক

বলিউডের প্রবীণ অভিনেতা শক্তি কাপুরকে নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে যাওয়ার সময় ক্যামেরার সামনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়েন মেয়ে শ্রদ্ধা কাপুর। এ সময় পাপারাজ্জিদের নজরে আসেন অভিনেত্রী, শ্রদ্ধাও বুঝতে পারেন- তাদের ক্যামেরাবন্দি করা হচ্ছে। কিন্তু তার আগেই থামিয়ে দিলেন; হাতের ইশারায় নিষেধ করলেন।

এদিন দুপুরে ৭৩ বছর বয়সী শক্তি কাপুরকে নিয়ে শ্রদ্ধা কাপুর যখন হাসপাতালের সামনে পৌঁছান, তখন তাদের দুজনের মুখেই মাস্ক ছিল। প্রিয় তারকাকে দেখা মাত্রই সেখানে উপস্থিত আলোকচিত্রীরা। এ সময় শ্রদ্ধাকে কিছুটা বিরক্ত দেখায়; পরে সতর্ক করে, বিনয়ের সঙ্গে হাত দেখিয়েই তাদের বাধা দিতে হয় অভিনেত্রীকে।

শক্তি কাপুরের হঠাৎ হাসপাতালে যাওয়া নিয়ে ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি হলেও পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সংশ্লিষ্ট কিছু সূত্রের বরাতে জানা গেছে, কোনো গুরুতর অসুস্থতা নয় বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার (রুটিন চেকআপ) জন্যই তারা হাসপাতালে গিয়েছিলেন।

দীর্ঘদিন পর জনসমক্ষে আসা শ্রদ্ধা কাপুরকে নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল ছিল। গত নভেম্বর মাসে ‘ইথা’ সিনেমার শুটিংয়ের সময় বাঁ পায়ের পাতায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। সেই চোটের পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য উপস্থিতি



ফেসবুক কর্নার