August 15, 2026, 5:58 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

১৮ জুলাই বরিশালে জামায়াতের বিভাগীয় সমাবেশ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান

শওকত হোসাইন বরিশাল সদর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৮ জুলাই (শনিবার) বেলা ২টায় বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলীয় সূত্রে জানানো হয়েছে, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আয়োজকদের মতে, সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক বিষয় তুলে ধরা হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নাহিদ ইসলাম, ডা. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, মজিবুর রহমান মঞ্জু, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।



ফেসবুক কর্নার