August 15, 2026, 1:12 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে ইসলামী আন্দোলন

আনোয়ার হোসোইন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) দেশব্যাপী গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (৩ আগস্ট) এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জানান, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে দেশের সব জেলা ও মহানগরে একযোগে এ গণমিছিল অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, রাজধানীর পল্টন মোড়ে সকাল ১১টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি গণমিছিল বের করা হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, ঢাকার কর্মসূচিতে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
দলটির পক্ষ থেকে কেন্দ্রীয় ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব জেলা ও মহানগর শাখাকে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার