August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু

অভয়নগর প্রতিবেদক

অসুস্থ মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তাঁর। শুক্রবার সকালে অভিনেতাকে দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা। এদিন চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। খোঁজ নেন মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার।

বেশ কয়েকবছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তা নিয়ে বিতর্কও হয়েছে প্রবল। তবে বয়সের তোয়াক্কা না করেই ছাব্বিশের নির্বাচনেও বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছেন তিনি। একাধিক এলাকায় রোড শো করেছেন। মাঝ পথে অসুস্থ হয়েও পড়েছেন। তবে তাতেও দমে যাননি। পরিবর্তনের লক্ষ্যে ছুটে বেরিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে বর্ষীয়ান অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি জানতে পেরেই এদিন তাঁর কাছে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী।

শুক্রবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। তাঁর শরীরের খোঁজখবর নেন। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, ‘মহাগুরু’র হাতে অস্ত্রোপচার হয়েছে। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন। দু-একদিনের মধ্যেই ছাড়া হতে পারে তাঁকে।



ফেসবুক কর্নার