August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

অস্ত্র কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তি আটক

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায় অস্ত্র কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ঝাউদিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে শাজাহান (৪৪) এবং লাহিনী বটতলা সংলগ্ন জগন্নাথপুর গ্রামের আকুলের ছেলে সবুজ (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, অস্ত্র কেনাবেচার অভিযোগে ওই দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পুলিশ আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা মাঝপাড়া এলাকার মজিদ মেম্বারের কাছ থেকে একটি বন্দুক কিনতে এসেছিলেন বলে দাবি করেন। পরে তাদের বহন করা একটি ব্যাগ থেকে একটি ভাঙা বন্দুক উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, নান্দিয়ার বিলকে কেন্দ্র করে এলাকায় আবারও অস্ত্রের মহড়া শুরু হয়েছে। অতীতে এই বিলকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। ফলে নতুন করে অস্ত্রের উপস্থিতির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বন্দুক কেনার কথা স্বীকার করেছেন। তবে অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দুই ব্যক্তিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার