August 15, 2026, 1:10 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

আল্লামা ফুলতলী (র.)-এর ১৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে বিশাল ঈসালে সাওয়াব মাহফিল

অভয়নগর প্রতিবেদক

আজ ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (র.)-এর ১৮তম ওফাত বার্ষিকী উপলক্ষে জকিগঞ্জের ফুলতলী ছাহেববাড়ি সংলগ্ন বালাই হাওরে বিশাল ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মাযার যিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হবে। এরপর খতমে কুরআন ও দুআর মাধ্যমে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচিতে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।
মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর সুযোগ্য উত্তরসূরী মুরশিদ হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। সম্মানিত অতিথি হিসাবে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন মদীনা শরীফের প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া ও জেদ্দার প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব ওমর আহমদ আল হাবাশী। এছাড়াও দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মাহফিল উপলক্ষ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। লাখো মুসলিম জনতাকে স্বাগত জানানোর জন্য বালাই হাওর প্রস্তুত। রতনগঞ্জ বাজারের উত্তর ও দক্ষিণে গাড়ি পার্কিং-এর জন্য দশটি মাঠ এবং ছাহেববাড়ি অভিমুখী মোটরসাইকেল পার্কিংয়ের সুব্যবস্থা করা হয়েছে। স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষণপ্রাপ্ত ও দায়িত্বপ্রাপ্ত, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, হযরত আল্লামা ফুলতলী (র.) ১৯১৩ সালে জকিগঞ্জের নিভৃত পল্লী ফুলতলীতে জন্মগ্রহণ করেন। সারাজীবন তিনি দীনের বহুমুখী খিদমত, ইলমে কিরাত ও হাদীস, তাসাওউফ শিক্ষা এবং সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। তিনি ২০০৮ সালের ১৫ জানুয়ারি ইন্তেকাল করেন।



ফেসবুক কর্নার