August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

অনিয়মের প্রমাণ: রয়েল হাসপাতালকে জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে একাধিক অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ডের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি, অটোক্লেভ (Autoclave) মেশিন অচল থাকা, লাইসেন্স নবায়ন না করা এবং আরও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অধ্যাদেশের ১৩ ধারায় রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া লাইসেন্স নবায়ন, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং অধ্যাদেশের তফসিল-‘খ’ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি নিশ্চিত না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম প্রতিরোধ এবং সেবার মান নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার