August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

চার স্ত্রীর থাকার পরও অন্য নারীর ঘরে আটক ব্যক্তি

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এক নারীর ঘর থেকে জহিরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে। এছাড়া তিনি স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ওই নারীর ঘরে জহিরুল ইসলামকে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করেন। পরে দড়ি দিয়ে বাড়ির বারান্দার একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে পুলিশ জহিরুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সংবাদ লেখা পর্যন্ত মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। ফলে আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি যাচাই-বাছাই করছে পুলিশ।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল ইসলামকে জামায়াতের কর্মী বা সমর্থক হিসেবে বিভিন্ন আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, তিনি দলের কোনো সদস্য নন। তাদের ভাষ্য, তিনি কেবল দলটির সমর্থক ছিলেন; সাংগঠনিকভাবে তার কোনো পদ বা সদস্যপদ নেই।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছ বলেন, “নারী ও পুরুষ—দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার