August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

জলাতঙ্ক প্রতিরোধে মাসব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু

শওকত হোসাইন, বরিশাল সদর প্রতিনিধি:

‘একটি সুস্থ শহর, একটি নিরাপদ সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে মাসব্যাপী কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক (রেবিস) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। কর্মসূচির আওতায় নগরীর পথকুকুর ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকার আওতায় আনা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এই গণটিকাদান কর্মসূচির মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকি কমানোর পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। বরিশাল সিটি কর্পোরেশনের এ উদ্যোগকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার এবং কর্মসূচিকে সফল করতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।



ফেসবুক কর্নার