August 15, 2026, 1:09 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

জামিন পেলেন হিরো আলম 

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

সাবেক স্ত্রী রিয়া মনিকে হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানার মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালত এই আদেশ দেন।

এদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানা থেকে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী মধ্যে দিয়ে সিএমএম আদালতের ৯ তলার এজলাসে ওঠানো হয়।

হিরো আলমের পক্ষের আইনজীবী শান্তা সাছসিনা, রিপনসহ আরও অনেকেই তার জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান, অভিজিৎ মজুমদার এই জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ২০০ টাকা মুচলেকায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

এদিকে হিরো আলমের মামলার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন এই মামলার বাদী রিয়া মনি। তিনি সাংবাদিকদের বলেন, হিরো আলমের একটা শিক্ষা হওয়া দরকার। আমাকে যেমন বিনা কারণে জেল খাটিয়েছে, তারও জেলে থাকা উচিত।

এদিন শনিবার রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকা থেকে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুসারেই তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়। সেই সময়ে হিরো আলমসহ ১০ থেকে ১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে। এই হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের স্বর্ণের চেন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি করেন।



ফেসবুক কর্নার