August 15, 2026, 5:56 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

জায়রার মতোই বাংলাদেশের মিডিয়া থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী লুবাবা

অভয়নগর প্রতিবেদক

ওসমান হাদির মৃত্যুকে ঘিরে অশান্ত বাংলাদেশ। রাজপথ থেকে সামাজিক পরিসর সবখানেই উত্তেজনা, আতঙ্ক আর অনিশ্চয়তার ছায়া। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বহু মানুষ। প্রতিবাদের ভাষা শোনা গেছে এ পার বাংলার শিল্পীমহল থেকেও। এমন সময়ে এক কঠোর ও ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনায় উঠে এলেন বাংলাদেশের পরিচিত অভিনেত্রী সিমরিন লুবাবা।
বাংলাদেশের নাটক ও ছোটপর্দায় দীর্ঘদিন ধরে পরিচিত মুখ লুবাবা। নিয়মিত সাক্ষাৎকার, শুটিং আর মিডিয়ার আলোয় অভ্যস্ত এই অভিনেত্রী হঠাৎ করেই জানিয়ে দিলেন, তিনি আর অভিনয় করবেন না। মুখ দেখানো থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাশ্চাত্য পোশাক ছেড়ে তিনি বেছে নিয়েছেন বোরখা।

লুবাবা নিজে প্রকাশ্যে কিছু না বললেও তাঁর মা জাহিদা ইসলাম জেমির বক্তব্যে মিলেছে সিদ্ধান্তের ব্যাখ্যা। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে লুবাবা নিজেই উপলব্ধি করেছে যে মিডিয়ায় কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই নকাব পরা শুরু করেছে সে। ধর্মীয় বই পড়ে নিজের জীবনধারায় পরিবর্তন আনতে চেয়েছে বলেই এই সিদ্ধান্ত।

মা আরও জানান, লুবাবা ইতিমধ্যেই কোরান পাঠ শেষ করেছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ অধ্যয়ন করছেন। এই পাঠ থেকেই তার মানসিক ও জীবনদর্শনের পরিবর্তন এসেছে। আগামী রমজানে মক্কায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

লুবাবার এই সিদ্ধান্ত নতুন নয়, তবে বর্তমান পরিস্থিতিতে তা আরও গভীর অর্থ বহন করছে। এর আগে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করা ভারতীয় অভিনেত্রী জায়রা ওয়াসিম অল্প বয়সেই অভিনয়জগৎ ছেড়ে ধর্মীয় জীবনে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একই পথে হেঁটেছিলেন আরেক অভিনেত্রী সানা খানও। সেই তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের ছোটপর্দার পরিচিত নাম সিমরিন লুবাবা।

অভিনয়ের আলো থেকে সরে এসে একেবারে ভিন্ন পথ বেছে নেওয়া লুবাবার এই সিদ্ধান্ত ঘিরে আবেগ, আলোচনা আর নানামুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অস্থির সময়ে দাঁড়িয়ে ব্যক্তিগত বিশ্বাসের টানে নেওয়া এই সিদ্ধান্ত বাংলাদেশের বিনোদন অঙ্গনে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত



ফেসবুক কর্নার