August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

জুরাইন থেকে পাঁচ ককটেলসহ যুবক গ্রেপ্তার, নিরাপত্তা জোরদার

মাসুদ মাহাতাব ঢাকা

রাজধানীর জুরাইনে একটি চশমার দোকান থেকে পাঁচটি ককটেলসহ নাইম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে জুরাইন সেতু মার্কেটের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে নাইমকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় ও পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারি বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় জুরাইন এলাকায় নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
উদ্ধার হওয়া ককটেলগুলো কোথা থেকে আনা হয়েছিল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে গ্রেপ্তার ও উদ্ধার হওয়া বিস্ফোরক সম্পর্কে বিস্তারিত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের পর নিশ্চিত হওয়া যাবে।



ফেসবুক কর্নার