August 15, 2026, 1:16 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১, আহত ১২ জন

অভয়নগর প্রতিবেদক

 

দক্ষিণ লেবাননে আবারো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তিবনিন শহরে চালানো পৃথক এ হামলায় অন্তত ১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহ কর্তৃক চুক্তি লঙ্ঘনের জবাবে বুধবার থেকে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে এই লক্ষ্যভিত্তিক হামলা শুরু করা হয়েছে। বিমান হামলার পূর্বে তিবনিন থেকে ২৫ কিলোমিটার দূরবর্তী মানসুরি গ্রামের বেসামরিক অধিবাসীদের এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল।

আইডিএফ সতর্ক করে জানায় যে, ওই অঞ্চলে হিজবুল্লাহর সক্রিয় আস্তানা লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালিত হবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে মানসুরি এলাকায় বিমান হামলার পর কুন্ডলী পাকানো ঘন ধোঁয়া উড়তে দেখা যায়।
অন্যদিকে, পাল্টা হিসেবে দক্ষিণ লেবাননে একটি ট্র্যাপড বা বিস্ফোরক-ফাঁদ পাতা ভবনে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধারা।



ফেসবুক কর্নার