August 15, 2026, 1:16 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

দুই বছর ধরে টিউবওয়েলহীন সরকারি প্রাথমিক বিদ্যালয়,দুর্ভোগ

রেদয়ানুল ইসলাম স্টাফ রিপোর্টার মহেশপুর ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭০ নম্বর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দুই বছর ধরে কোনো টিউবওয়েল নেই। ফলে বিদ্যালয়টির ১৩৬ জন শিক্ষার্থী ও শিক্ষক প্রতিদিন নিরাপদ খাবার পানির সংকটে ভুগছেন।
জানা গেছে, ২০২৪ সালে বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণের সময় পুরোনো টিউবওয়েলটি অপসারণ করা হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও নতুন কোনো টিউবওয়েল স্থাপন করা হয়নি। ফলে বিদ্যালয়টি বর্তমানে সম্পূর্ণ টিউবওয়েলবিহীন। পানির ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের প্রতিদিন বাড়ি থেকে পানির বোতল নিয়ে স্কুলে আসতে হচ্ছে। অতিরিক্ত গরম বা দীর্ঘ সময় ক্লাস চললে পানি শেষ হয়ে গেলে আশপাশের বাড়ি থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে, যা তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আফরিন খাতুন জানায়, প্রতিদিন বাড়ি থেকে বোতলে করে পানি আনতে হয়। অনেক সময় পানি শেষ হয়ে গেলে পাশের বাড়ি থেকে পানি এনে খেতে হয়, যা খুবই কষ্টকর।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেরিনা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে টিউবওয়েল না থাকায় শিক্ষক-শিক্ষার্থী সবাই সমস্যায় রয়েছেন। শিক্ষকরা নিজেরাও বাসা থেকে খাওয়ার পানি নিয়ে আসেন। সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, বিদ্যালয় থেকে আবেদন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত একটি নতুন টিউবওয়েল স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার