August 15, 2026, 5:57 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার 

অভয়নগর প্রতিবেদক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির চ্যাটার্জির ব্যক্তিগত সহকারীর (পিএ) বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। শুধু অভিযোগই নয়, ধর্ষণের মতো গুরুতর অভিযোগে গ্রেফতারও হয়েছেন শ্রাবন্তীর পিএ অর্ঘ্য মুখার্জি।
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত অর্ঘ্য পেশায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী এবং সেই সূত্রেই তিনি শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অর্ঘ্য মুখার্জি তার পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এদিকে নিজের ব্যক্তিগত সহকারীর এমন কর্মকাণ্ডে রীতিমতো হতবাক ও ক্ষুব্ধ অভিনেত্রী শ্রাবন্তী। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন ‘আমি ভাবতেও পারছি না, এমন কিছু হতে পারে। আমি একজন নারী হয়ে চাইছি, যদি অর্ঘ্য সত্যিই এই কাজ করে থাকে, তাহলে ওর যেন কঠিন শাস্তি হয়। আইনের উপর আমার ভরসা রয়েছে।’

শ্রাবন্তী জানান, ওই যুবককে তিনি ব্যক্তিগতভাবে সরাসরি নিয়োগ দেননি বরং একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে তাকে সহকারী হিসেবে পেয়েছিলেন। পুরো ঘটনাটি নিয়ে তিনি অন্ধকারে ছিলেন বলেও দাবি করেন।



ফেসবুক কর্নার