August 15, 2026, 5:56 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে প্রচারিত ‘ব্লু ফ্লিমে’ মন্তব্য ভুয়া, সম্পাদিত কালবেলা ফটোকার্ড

মোঃ ইসমাইল হোসেন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের নামে “ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ফ্লিমে ফ্লিমে বিনিয়োগে আগ্রহী” শীর্ষক একটি বক্তব্য সম্বলিত কালবেলার ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এটি সম্পূর্ণ ভুয়া এবং ডিজিটালভাবে সম্পাদিত।
ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, ‘ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ফ্লিমে ফ্লিমে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী’ শিরোনামে কালবেলা কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীও এমন কোনো মন্তব্য করেননি।
অনুসন্ধানে জানা যায়, ২৬ জুলাই কালবেলার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ‘ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী’ শিরোনামের একটি আসল ফটোকার্ড ডিজিটালভাবে সম্পাদনা করে ‘ব্লু ইকোনমি’ শব্দের জায়গায় ‘ব্লু ফ্লিমে ফ্লিমে’ লেখা বসিয়ে ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
কালবেলার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়া অন্য কোনো গণমাধ্যমেও এ ধরনের বক্তব্যের সত্যতা মেলেনি।
কালবেলার মূল প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে ইউরোপের বিভিন্ন দেশ বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং ইতোমধ্যে অনেক বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সঙ্গে যোগাযোগ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সুতরাং, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে ‘ব্লু ফ্লিমে ফ্লিমে’ বিনিয়োগ সংক্রান্ত মন্তব্য প্রচার করে কালবেলার নামে ছড়ানো ফটোকার্ডটি সম্পাদিত ও বিভ্রান্তিকর।



ফেসবুক কর্নার