August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

বড় পরিবর্তন নিয়ে ইংলিশ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

অভয়নগর প্রতিবেদক

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার ফাইনাল খেলতে মরিয়া আলবিসেলেস্তারা।

সুইজারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে মাঠে নামা একাদশ থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো ডি পল। তার জায়গায় শুরুর একাদশে সুযোগ পেয়েছেন জুলিয়ানো সিমিওনে।

ম্যাচের আগে ঘোষিত একাদশে এই পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। মাঝমাঠে ডি পলের অনুপস্থিতি দলটির জন্য উল্লেখযোগ্য পরিবর্তন। তার জায়গায় সিমিওনেকে শুরু থেকেই মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা কোচ।

গোলপোস্টের নিচে যথারীতি থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মলিনার সঙ্গে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ ও নিকোলাস তাগলিয়াফিকো।

মাঝমাঠে জুলিয়ানো সিমিওনের সঙ্গে খেলবেন এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক আলিস্টার। আক্রমণভাগে আর্জেন্টিনার মূল ভরসা অধিনায়ক লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।



ফেসবুক কর্নার