August 15, 2026, 1:16 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

বিয়ের স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন, বাড়িতে তালা

সবুজ সরদার লোহাগাড়া নড়াইল প্রতিনিধি
oplus_0

নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামে বিয়ের স্বীকৃতির দাবিতে এক যুবতী অনশন শুরু করেছেন। রোববার (২ আগস্ট) সকালে ওই যুবতী তার দাবি আদায়ে অভিযুক্ত যুবকের বাড়িতে অবস্থান নেন।
জানা যায়, নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের নাজমিন নাহার প্রেমা, পিতা নাজমুল শিকদার এবং জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের দক্ষিণপাড়ার সৈয়দ ফেরদৌস আলী (২৬), পিতা আসাদুজ্জামান, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখে উভয়ের সম্মতিতে পাবলিক নোটারির মাধ্যমে একটি বিবাহের অঙ্গীকারনামা সম্পাদন করেন।
অভিযোগ অনুযায়ী, এরপরও ফেরদৌস আলী তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেননি। এর প্রতিবাদে এবং বৈবাহিক স্বীকৃতির দাবিতে নাজমিন নাহার প্রেমা রোববার সকালে ফেরদৌস আলীর বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।
স্থানীয়দের অভিযোগ, অনশনের খবর পেয়ে ফেরদৌস আলীসহ পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে সেখান থেকে চলে যান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ফেরদৌস আলী বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগকারী পক্ষের দাবি অনুযায়ী এ ঘটনা প্রকাশ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।



ফেসবুক কর্নার