August 15, 2026, 5:57 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে: অঞ্জলি আনন্দ

অভয়নগর প্রতিবেদক

বলিউডের দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’। এর চতুর্থ কিস্তি মুক্তি পাবে ১০ জুলাই। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি, জাভেদ জাফরিদের সঙ্গে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। ছবিটির ‘শাড়ি’ গানে তার পারফর্মেন্স নিয়ে চর্চা হচ্ছে।
এ চর্চার বড় অংশে রয়েছে সমালোচনা। কারণ, তিনি অন্য সব অভিনেত্রীর মতো স্লিম নন। বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন অঞ্জলি। তার মতে, সমাজ এখনো তার কাজের আগে ওজনটাই দেখে।
ইন্ডিয়া টুডের সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, ‘সমাজ এখনও এমনই। মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে। যত দিন এমনটা চলবে, তত দিন আমি কাজ করে যাব, যাতে প্রমাণ করতে পারি—এই ধারণাটা ভুল।’
অঞ্জলির মতে, প্রচলিত নায়িকার ছাঁচে না-ফেলা নারীদের জন্য অর্থবহ চরিত্র লেখার ক্ষেত্রে নির্মাতাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, ‘নারীদের জন্য আরও ভালো চরিত্র লেখার ক্ষেত্রে এখনও অনেক কিছু করার বাকি। আমি সেটাই বদলাতে চাই। মানুষ আমাকে যত বেশি দেখবে, তাদের দৃষ্টিভঙ্গিও তত বদলাবে। তখন তারা বুঝবে, একজন অভিনেত্রীর শরীর নয়, তার অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে চরিত্র লেখা সম্ভব।’
অবশ্য কেবল স্থূলতাই নয়, চেহারা নিয়েও সমাজের বিদ্রূপ শুনতে হয় মানুষের। তার ভাষ্য, ‘শুধু মোটা হওয়ার জন্য নয়, কেউ কেউ রোগা হওয়ার জন্যও অপমানিত হয়। গায়ের রং, মাথায় চুল না থাকা, চেহারা, পোশাক, এমনকি কোন ব্র্যান্ডের পোশাক পরছে—এসব নিয়েও মানুষকে হেয় করা হয়। সত্যি বলতে, হয়তো এমন সময় কোনো দিনই আসবে না, যখন এসব পুরোপুরি বন্ধ হবে। তবে আমরা অন্তত এসব বিষয়কে ভিন্নভাবে তুলে ধরে মানুষকে নতুনভাবে ভাবতে শেখাতে পারি।’
সোশ্যাল মিডিয়ায় অঞ্জলিকে নিয়ে যে সমালোচনা বা ট্রল হয়, তা নিয়ে মোটেও বিচলিত নন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমরা জানতাম ট্রলিং হবে। তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং বিষয়টিকে বেশি গুরুত্ব দিইনি। নিন্দুকদের যত বেশি গুরুত্ব দেবেন, তারা তত বেশি নিন্দা করবে। গুরুত্ব না দিলেই ভালো।



ফেসবুক কর্নার