August 15, 2026, 1:16 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

শিক্ষামন্ত্রীর উদ্বোধনে শুরু হলো নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার (১৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী শাহে আলম। এছাড়া নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা করেছে। বিশ্ববিদ্যালয়টি গবেষণা, উদ্ভাবন, জ্ঞানচর্চা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নওগাঁ ও আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নওগাঁ বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে দেশের অন্যতম আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।



ফেসবুক কর্নার