August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল দিনাজপুর, এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে সৃষ্ট অসন্তোষের জেরে দিনাজপুরে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা পরিচালনা, বন্যা পরিস্থিতি এবং সার্বিক শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে চলমান পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকার সমালোচনা করেন এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এমন অবস্থায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক ও অযৌক্তিক। তারা পরীক্ষা স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি প্রকাশের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, তাদের যৌক্তিক দাবি ও বাস্তব সমস্যার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব দিচ্ছে না। ফলে তারা রাজপথে নেমে নিজেদের দাবি তুলে ধরতে বাধ্য হয়েছেন। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
শিক্ষার্থীরা আরও বলেন, পরীক্ষা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষার্থীদের বাস্তব অবস্থা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। কোনো পরীক্ষার্থী যেন প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা সতর্ক করেন।
উল্লেখ্য, চলমান এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার মতো দিনাজপুরেও এ ধরনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।



ফেসবুক কর্নার