August 15, 2026, 1:16 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ, ৩৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

‘সুস্থ দেহ, সুন্দর মন—খেলাধুলায় বাড়ে জীবন; মাদককে না বলুন, খেলাধুলাকে আপন করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঠমুখী করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলার ৩৫০টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রতিনিধিদের হাতে একটি করে ফুটবল তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।



ফেসবুক কর্নার