August 18, 2026, 3:14 am
শিরোনাম :
এবার ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর

শ্রীপুরে মা*দকসহ  আ*টক ২

অভয়নগর প্রতিবেদক

মাগুরার শ্রীপুর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ‎উপজেলার খামারপাড়া এলাকা হতে দুইশত গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক করছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গ্রামের জনৈক পল্লব মোল্যার কলা বাগান থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুরা সদর উপজেলার নতুন বাজার এলাকার কার্তিক দাসের ছেলে রিদয় দাস(২৫), একই উপজেলার বেলনগর  এলাকার আকবর মোল্লার ছেলে মোঃ বাঁধন মোল্লা (১৮) ও একজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খামারপাড়া কলা বাগান থেকে দু’জনকে দুইশত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে এসআই মোঃ আশিকুল ইসলাম  ও তার সঙ্গীয় ফোর্স। এসময় আসামীদের হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা  উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার