August 15, 2026, 1:16 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতির নির্দেশ জমিয়তে উলামায়ে ইসলামের

আনোয়ার হোসোইন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে জনগণের সেবা, ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং জনরায়ের প্রক্রিয়া শক্তিশালী করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে আমেলার নিয়মিত সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। সভায় সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় গত আমেলার কার্যবিবরণী অনুমোদন, সাংগঠনিক প্রতিবেদন পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং যোগ্য, সৎ, আমানতদার ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে হবে। পাশাপাশি নির্বাচনী কার্যক্রম পরিচালনায় প্রচলিত আইন, বিধিবিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা থেকে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি কমিটি গঠন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।



ফেসবুক কর্নার