August 15, 2026, 1:16 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

হাসেনের চর ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন

আশরাফুল ইসলাম চিলমারী কুড়িগ্রাম প্রতিনিধি

যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত রাখার প্রত্যয়ে হাসেনের চর ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং শৃঙ্খলা, ঐক্য, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মাদক, অপরাধ ও মোবাইল ফোনের অপব্যবহারের মতো সামাজিক সমস্যা থেকে দূরে রাখতে সহায়তা করে।
অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. ছাইদুর রহমান সভাপতিত্ব করেন। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন সাংবাদিক মো. আশরাফুল ইসলাম মোল্লা। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোকারম আলী, ছানোয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা খেলোয়াড়, দর্শক ও সমর্থকদের প্রতি খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে হিংসা-বিদ্বেষমুক্ত পরিবেশে টুর্নামেন্ট উপভোগ করার আহ্বান জানান। তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কই একটি সফল ও প্রতিযোগিতাপূর্ণ টুর্নামেন্টের মূল ভিত্তি।
অনুষ্ঠানে দেশ-বিদেশে অবস্থানরত ক্রীড়াপ্রেমী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল, খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের আন্তরিক শুভকামনা জানিয়ে একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।



ফেসবুক কর্নার