August 15, 2026, 1:17 pm
শিরোনাম :
অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর

অভয়নগর প্রতিবেদক

১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের ঐতিহাসিক হিরোশিমা শহরে মানব ইতিহাসের প্রথম ভয়াবহ পারমাণবিক বোমা হামলা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সেই ভয়াল ও ট্র্যাজিক হিরোশিমা দিবসের ৮১তম বার্ষিকী। যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের আহ্বানের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জাপান।

১৯৪৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত অতি গোপনীয় ‘ম্যানহাটন প্রকল্প’-এর অধীনে তৈরি দুটি পারমাণবিক বোমার মধ্যে প্রথমটি—যার সাংকেতিক নাম ছিল ‘দ্য লিটল বয়’—হিরোশিমা শহরের ওপর ফেলে দেওয়া হয়।
আমেরিকান ‘বি-২৯’ বোমারু বিমান (ইনোল গেই) থেকে বর্ষিত এই একক বোমার আঘাতে তাৎক্ষণিক ও পরবর্তী কয়েক মাসে আনুমানিক ৯০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক।

ভয়াবহ সেই বিস্ফোরণে হিরোশিমা শহরের তৎকালীন মোট জনসংখ্যার আনুমানিক ৩৯ শতাংশ মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যায়। পারমাণবিক তেজস্ক্রিয়তা ও ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো শহর।
দিবসটি উপলক্ষে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে আয়োজিত স্মৃতি তর্পণ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের প্রতি পরমাণু অস্ত্র বিলোপ ও স্থায়ী শান্তির আহ্বান জানানো হয়।
হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলার তিন দিন পর, ১৯৪৫ সালের ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে প্লুটোনিয়াম-২৩৯ ভিত্তিক ‘ফ্যাট ম্যান’ বোমাটি ফেলা হয়েছিল।



ফেসবুক কর্নার