August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

অন্তঃসত্ত্বা মায়েদের সিজারের ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মোঃ ইসমাইল হোসেন

অন্তঃসত্ত্বা মায়েদের সিজার করার ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সন্তানদেরকে মায়েদের শালদুধ খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করতে হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর নিপসমে, গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হামে মৃত্যুর জন্য শিশুদের পুষ্টির অভাব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়গুলোতে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ছিল না। তবে এখন হচ্ছে, কারণ বাচ্চারা শালদুধ খেতে পারে না। মায়েরা শিশুদের ঠিকমতো দুধ খাওয়ায় না। এমনকি শিশুরা সুষম খাবার পায় না। সেজন্য এগুলো প্রতিরোধ করতে হবে।
তিনি আরও বলেন, রোগাক্রান্ত মানুষের শেষ ভরসা চিকিৎসক। চিকিৎসকের আন্তরিক আচরণ ও ভালো কথা অনেক ক্ষেত্রেই রোগীকে মানসিকভাবে সুস্থ হতে সহায়তা করে। আল্লাহ চিকিৎসকদের বিশেষ মেধা ও যোগ্যতা দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যক্ষ্মা (টিবি) রোগ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে চিকিৎসকদের সহযোগিতা কামনা করে তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ১০টি করে ডায়ালাইসিস মেশিন সরবরাহ করা হচ্ছে এবং সেখানেই ফিজিওথেরাপি সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার