August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

অভিনেত্রী শেহনাজ গিলের ভিডিও ভাইরাল!

অভয়নগর প্রতিবেদক

শুটিং সেটে হঠাৎ বিপত্তিতে পড়েন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। শুটিংয়ের সময় আচমকাই তার নাকের নথ খুলে মুখের ভেতর ঢুকে যায়।

বিষয়টি বুঝে ওঠার আগেই নথটি গিলে ফেলেন অভিনেত্রী। এতে মুহূর্তের মধ্যেই সেটে উদ্বেগ তৈরি হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই শেয়ার করেছেন শেহনাজ। ভিডিওতে দেখা যায়, দৌড়ে একটি শট দিতে যাওয়ার সময় হঠাৎ তার নাকের নথ খুলে মুখের ভেতর চলে যায়। এরপর তাকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়।

পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত শেহনাজের কাছে ছুটে আসেন তার সহ-অভিনেতা সৌরভ সচদেবা।

সেটে থাকা অন্য সদস্যরাও তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। সৌরভকে শেহনাজের পিঠে চাপড় দিতে দেখা যায়, যাতে গলায় আটকে থাকা নথটি বেরিয়ে আসে।

হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় ভয় পেয়ে যান শেহনাজ। একইসঙ্গে শরীরেও অস্বস্তি অনুভব করছিলেন তিনি। এমন পরিস্থিতিতেও শুটিং বন্ধ করেননি অভিনেত্রী। কষ্ট ও অস্বস্তি সামলে কাজ চালিয়ে যান তিনি।

ভিডিওটি প্রকাশের পর শেহনাজের পেশাদারিত্বের প্রশংসা করেন তার অনুরাগীরা। অনেকেই কাজের প্রতি তার নিষ্ঠার প্রশংসা করেছেন। তবে কেউ কেউ এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, কাজের চেয়ে নিজের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত।

শেহনাজ গিলকে সর্বশেষ দেখা গেছে ‘ইশকনামা’ ছবিতে। গত ২৪ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। বর্তমানে ‘সিং ভার্সেস কৌর ২’ ও ‘সব ফার্স্ট ক্লাস’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।



ফেসবুক কর্নার