August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

আরেক দফা কমল স্বর্ণের দাম

অভয়নগর প্রতিবেদক

দেশের বাজারে দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম। এবার স্বর্ণের দাম ভরিতে কমেছে দুই হাজার ৭৪১ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দুই লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের রূপার ভরি ছয় হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৭৩২ টাকা।



ফেসবুক কর্নার