August 15, 2026, 6:02 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন

ফয়সাল আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ওবায়দুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাতের শিক্ষক ওমর ফারুক। তিনি বলেন, এই হামলা শুধু ঢাকা আলিয়ার অধ্যক্ষের ওপর নয়, বরং সারা দেশের মাদ্রাসার শিক্ষকদের ওপর হামলার শামিল।

মাওলানা আমিনুল হক বলেন, গত ৪ আগস্ট ঢাকা আলিয়ায় সংঘটিত হামলা অত্যন্ত ন্যক্কারজনক। একজন শিক্ষকের ওপর এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ১৯৪৭ সাল থেকে ঢাকা আলিয়া দেশের আলেম তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং জিএস মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী বালিকা শাখার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসেন আজহারী, ফকিহ ইব্রাহিম খলিল, মাওলানা আমিনুল হক, প্রভাষক নুরুল আমিন ও ওমর ফারুক।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ চলাকালে ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ওবায়দুল হক আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।



ফেসবুক কর্নার