August 15, 2026, 11:27 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ইয়াবাসহ ৩ কথিত মাদক কারবারি গ্রেপ্তার

সুমন মাতব্বর শিবচর মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে শিবচর থানার আব্দুল লতিফ ব্যাপারী কান্দি এলাকার দুদু মিয়ার বাড়ির সামনের কাঁচা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন আজাহার খাঁ (৪৫), নিজাম ফরাজী (৩০) ও মোস্তফা চৌকিদার (২৪)। অভিযানকালে তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার