August 15, 2026, 2:30 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদির যৌথ হামলা

অভয়নগর প্রতিবেদক

ইরাকে ইরানের সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বুধবার (২৯ জুলাই) এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। খবর টাইমস অব ইসরায়েলের।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সামরিক বাহিনী ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তাদের দাবি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এসব গোষ্ঠীকে মার্কিন সেনা ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার নির্দেশ দিয়েছিল।

সেন্টকম আরও সতর্ক করে বলেছে, আইআরজিসি ও তাদের সহযোগী গোষ্ঠীগুলোকে এ ধরনের হামলা বন্ধ করতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। এছাড়া, তাদের ওপর চালানো আগের হামলাগুলো সফল হয়নি বলেও জানায় মার্কিন সামরিক বাহিনী।



ফেসবুক কর্নার