August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট ২০২৬) দুপুর ৩টায় নগরীর গ্লোরী হার্ট রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সেক্রেটারি মাওলানা মো. দীন ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। এ সময় সাবেক নগর দায়িত্বশীল, থানা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি নবগঠিত মহানগর কমিটি ঘোষণা করেন এবং দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।
ঘোষিত কমিটিতে সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, সেক্রেটারি মাওলানা মো. দীন ইসলাম, সহসভাপতি মাওলানা মোজাফফর হোসাইন, শেখ মো. নাসির উদ্দিন ও আলহাজ্ব আবু তাহের। জয়েন্ট সেক্রেটারি মো. ইমরান হোসেন মিয়া এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোল্লা রবিউল ইসলাম তুষার। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মঈন উদ্দিন ভূঁইয়া, মুফতী ইসহাক ফরিদী, আলহাজ্ব কবির হোসেন হাওলাদার ও শেখ মুহাম্মাদ সালিম।
এ ছাড়া প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম কবির, দপ্তর সম্পাদক এইচ এম খালিদ সাইফুল্লাহ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, প্রশিক্ষণ সম্পাদক মো. মঈন উদ্দিন, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ আব্দুল লতিফ এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মারুফ রহমান দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. বাদশা খান, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক গাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক গাজী ফেরদাউস সুমন, সহদপ্তর সম্পাদক মো. মুন্সি আবদুল মান্নান, সহঅর্থ ও প্রকাশনা সম্পাদক মো. শোয়াইবুর রহমান, সহপ্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজিম হাওলাদার নাঈম এবং সহদাওয়াহ ও জনশক্তি সম্পাদক মুহা. মামুন আর রশিদসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে মুফতী মাহবুবুর রহমান, মো. আবু গালিব, আলহাজ্ব মো. আবু বেলাল, আলহাজ্ব এস এম শোয়াইব আলী, আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, আলহাজ্ব মো. আমজাদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শ্রমিক, যুব ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।



ফেসবুক কর্নার