August 15, 2026, 3:46 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

একাদশে ৩ পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

মোঃ ইসমাইল হোসেন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মঙ্গলবার (৭ জুলাই) রাউন্ড অফ ১৬-এর ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় (স্থানীয় সময় দুপুর ১টা) ম্যাচটি অনুষ্ঠিত হবে। কেপ ভার্দের বিপক্ষে কঠিন জয়ের পর, এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের জন্য দলে ৩টি বড় পরিবর্তন এনে আর্জেন্টিনার শুরুর একাদশ নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ নিশ্চিত করেছে ফিফা। তারা হলেন- এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক) এবং হুলিয়ান আলভারেজ।



ফেসবুক কর্নার