August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

এক গ্রাম, তিন এমপি: রাউজানের গহিরায় ব্যতিক্রমী সাফল্য

সাগর বড়ুয়া চট্টগ্রাম

রাউজান উপজেলার গহিরা গ্রাম ব্যতিক্রমী এক নজির স্থাপন করেছে। একটি গ্রাম থেকেই তিনজন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই একই রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে জয়ী হলেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভিন্ন ভিন্ন সংসদীয় আসনে।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম-৬ আসন থেকে। পাশের চট্টগ্রাম-৭ আসনে জয় পেয়েছেন তাঁর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী। আর চট্টগ্রাম-১০ আসন থেকে সংসদ সদস্য হয়েছেন সাঈদ আল নোমান। তিনজনই নিজ নিজ এলাকায় সক্রিয় রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা পরিচিত মুখ।
একই গ্রামের তিন বাসিন্দার জাতীয় সংসদে প্রতিনিধিত্বের ঘটনাকে স্থানীয়রা গর্বের বিষয় হিসেবে দেখছেন। গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। বাসিন্দাদের প্রত্যাশা, ব্যক্তিগত ও পারিবারিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাঁরা নিজ নিজ নির্বাচনী এলাকা এবং জাতীয় পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে দৃশ্যমান ভূমিকা রাখবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া দেশের নির্বাচনী ইতিহাসে বিরল ঘটনা হিসেবেই বিবেচিত হবে।



ফেসবুক কর্নার