August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

এনআইডিতে জন্মতারিখ ও নামের পূর্ণ সংশোধন একবারের বেশি করা যাবে না

মোঃ ইসমাইল হোসেন

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্ম তারিখ, নিজের নাম এবং পিতামাতার নাম সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধন এখন থেকে একবারের বেশি করা যাবে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের ভিত্তিতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। এর ফলে সংশ্লিষ্ট শিক্ষা সনদের তথ্য অনলাইনে যাচাই করে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন নিষ্পত্তির সুযোগ তৈরি হলো। একই সঙ্গে এনআইডির তথ্য সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীর প্রকৃত পরিচয় ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদের ভিত্তিতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এবং নিজের নাম ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধনের আবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক নিষ্পত্তি করবেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের ফলে এনআইডির গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য বারবার পরিবর্তনের সুযোগ সীমিত হবে। বিশেষ করে জন্ম তারিখ, নিজের নাম এবং পিতামাতার নামের মতো মৌলিক পরিচয়সংক্রান্ত তথ্য সংশোধনের ক্ষেত্রে যাচাই-বাছাই আরও গুরুত্ব পাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত নীতিমালা অনুসরণ করে আবেদন নিষ্পত্তি করবেন। এনআইডির তথ্যের নির্ভুলতা ও সঠিক পরিচয় নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের সুযোগ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার