August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

এনসিপির কাছে আইআরআইয়ের জাতীয় জরিপের প্রতিবেদন হস্তান্তর

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে। পাশাপাশি প্রতিবেদনে উঠে আসা বিভিন্ন তথ্য, ফলাফল ও এর বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তারা।বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়। এ সময় অব্যাহত যোগাযোগ, সংলাপ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

আইআরআই প্রতিনিধি দলে আরও ছিলেন রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি, টেকনিক্যাল অ্যাডভাইজার অমিতাভ ঘোষ এবং রুয়াকসানা হক।

অন্যদিকে, এনসিপির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ডেস্কের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম আহ্বায়ক তানজিল মাহমুদ।



ফেসবুক কর্নার