August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

এমবিবিএস-বিডিএস পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এদিন দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। সাড়ে ৯টার পর কেন্দ্রের প্রবেশ পথ বন্ধ হয়ে যাবে।

এর আগে, গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেয়া এক নির্দেশনায় বলা হয়, পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে।
এতে বলা হয়, ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বর বণ্টন– জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান-প্রবণতা-মানবিক গুণাবলি ১৫। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং ভুল উত্তরে  শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নম্বর ৪০।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম এবং এইচএসসি/সমমানের প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষাকক্ষে ঢুকতে পারবেন। মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস এবং স্বচ্ছ ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট ৫ হাজার ৬৪৫ আসন রয়েছে। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি আসন।
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে আসন ৭ হাজার ৪০৬টি। এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস ১ হাজার ৪০৫টি আসন। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি সহ মোট ১৩ হাজার ৫১ আসন।
এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৪৯ হাজার ২৮ জন এবং মেয়ে ৭৩ হাজার ৬০৪ জন ছেলে।



ফেসবুক কর্নার