August 15, 2026, 2:29 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ  

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়

পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে শহিদুল (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শহিদুল তুলারডাঙ্গা গ্রামের মৃত ভোদার ছেলে।

স্থানীয় সূত্র ও শিশুটির পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে কবুতরের বাচ্চা দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়। এ সময় শিশুটির চিৎকার ও কান্না শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজোয়ানা রিয়াজ জানান, শিশুটি শারীরিক ব্যথার কারণে কান্নাকাটি করছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।



ফেসবুক কর্নার