August 15, 2026, 6:02 pm
শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা

কয়রায় ইউপি সদস্য আবু হাসানের বিরুদ্ধে অপপ্রচার, আইনগত ব্যবস্থার দাবি

ফরহাদ হোসেন খুলনা প্রতিনিধ
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 60.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সরদার আবু হাসানের বিরুদ্ধে একটি নামসর্বস্ব পত্রিকায় প্রকাশিত কুরুচিপূর্ণ সংবাদে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য আবু হাসান বলেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এ অপপ্রচার চালানো হয়েছে।
সংবাদে উল্লেখ করা হয়েছে, পানির ট্যাংকি বিতরণে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে—যা সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেন তিনি। আবু হাসান বলেন, “আমি দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে জড়িত। জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করছে। এতে আমার সম্মানহানি ঘটছে।”
তিনি আরও বলেন, তাঁর ওয়ার্ডের কেউ কখনও অর্থ লেনদেনের অভিযোগ তুলতে পারবে না, কারণ এমন কাজের সঙ্গে তিনি কখনও জড়িত নন। সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের নিন্দা জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান আবু হাসান।



ফেসবুক কর্নার