August 15, 2026, 8:05 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

কালীগঞ্জে মনোনয়ন দ্বন্দ্বে আটক ৪ জন ড্রাইভার কারাগারে

হাফিজুর রহমান কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধ

হাফিজুর রহমান, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
দলীয় মনোনয়ন দ্বন্দ্বে সহিংসতা ছড়ানোর আশঙ্কায় বিপুল পরিমাণ বাঁশের চটা, কাঠের চলা ও ভাঙা ইটভর্তি চারটি পিকআপসহ সেনাবাহিনীর হাতে আটক চার ড্রাইভারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে ১৫১ ধারায় আটক ব্যক্তিদের সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী ডা. শহিদুল আলমের সমর্থকরা কাজী আলাউদ্দিনের সদ্য পাওয়া মনোনয়ন বাতিলের দাবিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) হরতাল, অবরোধ ও কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করে।এদিকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিনের সমর্থকরাও একই সময় ধানের শীষের পক্ষে মিছিলের ডাক দেন। ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।সহিংসতার আশঙ্কায় সেনাবাহিনী বিকাল ৪টার দিকে কালিগঞ্জের কাকশিয়ালি ব্রিজ এলাকায় চারটি পিকআপে রাখা বাঁশের লাঠি, কাঠের চলা ও ইটভর্তি বস্তা উদ্ধার করে। এসময় চারজন ড্রাইভারকে আটক করে থানায় সোপর্দ করা হয়।আটককৃতরা হলেন—নোয়াপাড়া গ্রামের শামীম, বাটরা গ্রামের মামুন মোল্লা, কাশিবাটি গ্রামের আব্দুল মান্নান এবং পূর্ব নারায়নপুর গ্রামের শুভঙ্কর কুমার ঘোষ।পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার