August 15, 2026, 3:53 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময়

Reporter Name

কেশবপুর, যশোর থেকে—
যশোর-৬ (কেশবপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী বলেছেন, “দুর্নীতি করিনি, দুর্নীতি করব না, দুর্নীতির প্রশ্রয়ও দেব না। আমি নির্বাচনে জয়লাভ করি বা না করি—আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার করছি।”
রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সকালে মঙ্গলকোট ইউনিয়নের ৩নং বসুন্তিয়া ওয়ার্ডে বসুন্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা জামায়াতের যুব সভাপতি আয়াতুল্লাহ খোমেনী এবং মঙ্গলকোট ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল ইসলাম।
জামায়াতে ইসলামী মঙ্গলকোট ইউনিয়ন পেশাজীবী সংগঠনের সভাপতি এস.এম. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—
কেশবপুর আল-আমিন একাডেমির অধ্যক্ষ আ. গফুর গাজী, অধ্যাপক তবিবুর রহমান, শিক্ষক সুজিত কুমার সরকার, তুষার কান্তি মল্লিক, শিক্ষক অরুণ কুমার বিশ্বাস, শিক্ষক উজ্জ্বল রায়, শিক্ষক গোবিন্দ কুণ্ডু, শিক্ষক দীপঙ্কর রায়, সুভাষ রায়, শিক্ষক মিন্টু দাস, বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব দাস, গৃহিণী চায়না রায়, সমিত কুমার রায় ও অরুণ কুমার হালদার।
সভায় দেড় শতাধিক সনাতন ধর্মালম্বী ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে অধ্যাপক মোক্তার আলী ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করেন।



ফেসবুক কর্নার