August 15, 2026, 1:23 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

কোম্পানীগঞ্জে ডিবির অভিযানে ৪৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার

বিলাল উদ্দিন, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার একটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় উৎপাদিত কোডিন ফসফেট (Codeine Phosphate) ও ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড (Triprolidine Hydrochloride) সমৃদ্ধ ৪৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ ৪ দশমিক ৫ লিটার এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।



ফেসবুক কর্নার