August 15, 2026, 7:25 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ক্যান্সার আক্রান্ত নাছিমা’র মানবিক সাহায্যের আবেদন

অভয়নগর প্রতিবেদক

দুরারোগ্য  ব্রেস্ট  ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হতদরিদ্র, বিধবা নাছিমা বেগম (৪৩। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী  গ্রামের মৃত ফুল মিয়ার স্ত্রী।
বাজিতপুর  জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের  সহযোগী অধ্যাপক( সার্জারী) ডাঃ মোঃ শাহ আলম সরকার, ঢাকার ইবনে সিনা  হাসপাতাল এবং  ডেলটা হাসপাতাল লিমিটেড  চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি রাজধানীর ডেলটা হাসপাতাল লিমিটেডের  ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ তানজিরা আক্তার নিতু’র তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্যমতে, ব্রেস্ট  ক্যান্সার আক্রান্ত।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যাহা নাছিমার পরিবারের পক্ষে জোগাড়  মোটেও  সম্ভব নয়।
এ অবস্থায় মাকে বাঁচাতে দেশবাসীর বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন নাছিমার ছেলে মোঃ বাদল মিয়া।  বাদল মিয়া বলেন,আমার পিতা,মাতার কোন সহায় সম্পদ নেই।  “বর্তমানে আর্থিক সংকটের কারণে আমার মাকে  এখনো কেমোথেরাপি শুরু করতে পারিনি। তাই দেশবাসীর কাছে মা’র চিকিৎসার জন্য হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাই আমার মায়ের জীবন বাঁচাতে পারে।”
তিনি আরও বলেন, আমার পিতা প্রায় ২ বছর দরে পৃতিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন পিতার মৃত্যুর শোগে আর কাতর “ভালোবাসার এই পৃথিবীতে ভালোবাসার মানুষের জন্য আমরা কত কিছুই না করতে পারি। একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাই। আমার মা সুস্থ হয়ে উঠলে একটি পরিবার বেঁচে যাবে।”
এর আগে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহযোগিতায় আমার মা নাছিমা বেগমের  চিকিৎসা চালানো হলেও উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়েছে। অথচ পুরোপুরি সুস্থ করতে এখনো  ৮/১০ লক্ষ টাকার প্রয়োজন, যা এই অসহায় পরিবারের পক্ষে জোগাড় করা কোনো ভাবেই সম্ভব নয়।
ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যান্সার রোগীর চিকিৎসা চালানো তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। সহযোগিতা পাঠানোর ঠিকানা,নাছিমা
বেগম,মোবাঃ০১৩০৭-৬৫৭৪৯৭,ও ০১৭১৮-১১
৫০৫২( বিকাশ) সঞ্চয়ীহিসাব নং-০১৭৯১১১০০
০০০২৬১,উত্তরা ব্যাংক,কটিয়াদী শাখা,
শাখা,কিশোরগঞ্জ।  নাছিমার ছেলে বাদল মিয়া সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে মা’ র চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছেন। মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনে চিকিৎসা ব্যয়ে আপনিও অংশীদার হতে পারেন।



ফেসবুক কর্নার