August 15, 2026, 8:29 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

খাগড়াছড়ির বিজিতলা যৌথ বাহিনীর অভিযানে গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

>খাগড়াছড়িতে ১০ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ধন চাকমা  (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিতলার যৌথবাহিনী। এসময় গাঁজা বহনকারী একটি মোটরসাইকেলও আটক করা হয়।
সোমবার দিবাগত রাতে খাগড়াছড়ির বিজি তলা চেকপোস্টে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত ধন চাকমা (৩৭) খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকার বাসিন্দা। তিনি ঐ এলাকার মৃত যাত্রা চাকামার সন্তান।
যৌথ বাহিনীর সূত্র জানায়, তাদের নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
খাগড়াছড়ির সদর থানার সাব ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সুলতান মাহমুদ সাকিল বলেন, আমাদের নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছে এবং চলবে। এরই অংশ হিসেবে আটক ব্যক্তিকে তল্লাশি করলে তার সুটকেস ভর্তি গাঁজা পাওয়া যায়। সেখানে মোট ১০ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ছিলো। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান।



ফেসবুক কর্নার